নিজ বাড়ির সামনে যুবক ছুরিকাঘাতে নিহত

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাড়ির ঘরের সামনে মো. আকবর (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকবর ওই এলাকার আবদুর রহমানের ছেলে এবং তিনি স্থানীয় একটি স্ক্র্যাপের দোকানে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন সায়মা বলেন, প্রতিবেশী রানা নামে এক যুবক তার এক বন্ধুর মোটরসাইকেল পাওনা টাকা আদায়ের জন্য রেখেছিলেন। এ নিয়ে রানা ও বন্ধুর মধ্যে কথা কাটাকাটির সময় আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন তাকে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা আকবরকে হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার কালবেলাকে বলেন, টাকা-পয়সার লেনদেনের বিবাদকে কেন্দ্র করে আকবরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি; দাফনের পর নিহতের পরিবার মামলা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।