দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইনলাম ও নির্বাহী সদস্য রাজু আহম্মেদ। সভায় আগামী ১০ জুন দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এতে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেওয়া বিষয়ে আলোচনা হয়। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।