বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ শিরোপা বাংলাদেশের 

 

ক্রীড়া ডেস্ক ॥ টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ। সোমবার (৩ জুন) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো আসরে দাপট দেখিয়েছে বাংলাদেশ। গ্র“প পর্বে ৫ ম্যাচের সবটিতে জেতে তারা। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপার মঞ্চে আসে স্বাগতিকরা। গতকাল নেপালের বিপক্ষেও সেই দাপট অব্যাহত থাকে বাংলাদেশের। প্রথমার্ধে ১টি লোনাসহ ২৪-১০ পয়েন্টে এগিয়ে থাকে আয়োজকরা। দ্বিতীয়ার্ধেও একই দাপট দেখায় বাংলাদেশ। পুরো ম্যাচে বাংলাদেশের দুটো লোনার বিপরীতে নেপাল পায় একটি লোনা পয়েন্ট। উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে এই প্রথম লোনা পয়েন্ট দেয় বাংলাদেশ। ম্যান অফ দ্য ফাইনাল হয়ে আন্তর্জাতিক কাবাডিকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সী। টুর্নামেন্টের বেস্ট রেইডার হয়েছেন মিজানুর রহমান। আর আসরের বেস্ট ক্যাচারের পুরস্কার জিতেছেন স্বাগতিক দলের মো. রোমান হোসেন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেপালের ঘনশ্যাম রাকা মাগার। ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ এজাহার, আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আলদুল্লাহ আল মামুন এবং ডিএমপি কমিশনার এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।