নভেম্বরের ১০ দিনে এলো ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ১১০ কোটি ৯০ লাখ বা ১.১০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মানে, প্রতিদিন গড়ে ১১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে মোট ১১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে এসেছিল ৮২ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

এছাড়া, ১০ নভেম্বর একদিনেই প্রবাসীরা দেশে ১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের পুরোপুরি জুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।