‘টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই

ইরানের প্রখ্যাত অভিনেতা ও স্থপতি হোমায়ুন এরশাদি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর সোমবার (১১ নভেম্বর) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইসফাহানে জন্মগ্রহণ করেন হোমায়ুন এরশাদি। তিনি বড় পর্দায় প্রথম অভিনয় করেন আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ (১৯৯৭) সিনেমায়। সিনেমাটিতে তার অভিনয়ের সুযোগ আসতে কাকতালীয়ভাবে তেহরানের এক সিগনালে কিয়ারোস্তামির সঙ্গে দেখা হওয়াই যথেষ্ট ছিল। এরশাদিকে কিয়ারোস্তামি তখন প্রশ্ন করেছিলেন, “আমি একটি সিনেমা বানাতে চাই, আপনি কি অভিনয় করতে চান?”

ইরানে ইসলামি বিপ্লবের পর আশির দশকে তিনি কয়েক বছর ভ্যাঙ্কুভারে বসবাস করে স্থাপত্য প্রতিষ্ঠানে কাজ করেন। পরে ইরানে ফিরে এসে ‘টেস্ট অব চেরি’ সিনেমার পর তার অভিনয় জীবন নতুন মোড় নেয়। পরবর্তী প্রায় তিন দশকে তিনি ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন মার্ক ফোর্স্টারের ‘দ্য কাইট রানার’-এ অভিনয়ের মাধ্যমে।

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে রয়েছে– আলেহান্দ্রো আমেনাবারের ‘আগোরা’ (২০০৯), ক্যাথরিন বিগেলোর ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২) এবং হাসান নাজারের যুক্তরাজ্যভিত্তিক ‘ইউটোপিয়া’ (২০১৫)। এছাড়া টেরেন্স মালিকের ‘দ্য ওয়ে অব দ্য উইন্ড’-এ অভিনয়ের গুঞ্জনও চলছিল, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

হোমায়ুন এরশাদির স্মৃতি চিরকাল চলচ্চিত্রপ্রেমীদের মনে জীবন্ত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।