উত্তরা জসীম উদ্দিন রোডে মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরা এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূচনা হয়।”

তিনি আরও জানান, কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার গাড়ি সড়কের পাশে রাখার পর এদিক সেদিক ছোটাছুটি করছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে খুঁজে পাইনি, তবে পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।