নাশকতা প্রতিরোধে আমিন বাজারে বসানো হলো পুলিশ চেকপোস্ট

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে রাজধানীর প্রবেশপথ সাভারের আমিন বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ চেকপোস্টে বিভিন্ন প্রকার যানবাহন, যেমন প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের যাত্রীদের তল্লাশি করছে, যাতে নাশকতা রোধ করা যায়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেন সাভার মডেল থানার পুলিশ।

এ সময় সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কমে গেছে। তবে ব্যক্তিগত গাড়ি ও লোকাল বাস চলাচল স্বাভাবিকভাবে চলছে। দুপুরের পর থেকে পুলিশ যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্রও যাচাই করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে জানান, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমিন বাজারে চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশি এবং যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে সড়ক তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।