খণ্ডিত মরদেহ উদ্ধার: সন্দেহের কেন্দ্রে ঘনিষ্ঠ বন্ধু

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ থানায় মামলাটি করেন। এই ঘটনায় নিহত আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও, মামলায় অজ্ঞাতপরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মরদেহের পরিচয় শনাক্ত এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে টুকরা টুকরা মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও, পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪২)। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের গোপালপাড়ায়।

মামলা ও তদন্ত শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে জানান, ড্রামের ভেতর থেকে ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় আজ সকালে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে।

ব্যবসায়িক পরিচিতি এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, আশরাফুল হক ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন এবং তাঁর সরকারি লাইসেন্স ছিল। তিনি মঙ্গলবার বাড়ি থেকে ঢাকায় আসেন এবং বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শেষ কথা হয়, এরপর আর যোগাযোগ হয়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।