যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক পরীক্ষা শুরু করছে

যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশটি সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘অন্যান্য দেশের মতো’ পারমাণবিক পরীক্ষা শুরু করবে। তবে এতে পূর্ণাঙ্গ পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ অন্তর্ভুক্ত থাকবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করেননি।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মাধ্যমে ৩৩ বছর পর আবারও দেশটি পারমাণবিক পরীক্ষা চালানোর পথে এগোচ্ছে।

এদিকে ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। বিষয়টি তিনি বিবেচনা করছেন।

ট্রাম্প বলেন, তারা অনেক বিমান কিনতে চায়। আমি বিষয়টি দেখছি। তারা আসলে এফ-৩৫ যুদ্ধবিমানের চেয়েও বেশি শক্তিধর যুদ্ধবিমান কিনতে চায়।

তবে পেন্টাগনের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ রয়েছে। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে এফ-৩৫ বিক্রির চুক্তি হলে চীন প্রযুক্তিটি পেয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউজে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সেখানে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কিত কয়েকটি চুক্তিও সই হতে পারে।

সূত্র: সামাটিভি

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।