দৌলতপুরে খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ  কর্মসূচির উদ্বোধন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১ টার দিকে অনলাইনে ১ হাজার ৯১ জন আবেদনকৃত কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১৫৫ জন কৃষককে নির্ধারন করে তাদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এবার  বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ৪৬৬ মেট্রিক টন ও চাল সংগ্রহের লক্ষমাত্রা ১৫৭৪ মেট্রিক টন। এর মদ্ধে খুদ্র কৃষক ৫০%, মাঝারী কৃষক ৩০% ও বড় কৃষক ২০% বোরো ধান ও বিশ্বাস এগ্রো ফুড লিঃ আল্লাদর্গা এর কাছে ৪৫ টাকা কেজি দরে চাল ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। কৃষি অধিদপ্তরের দেয়া তথ্যমতে এবার উপজেলায় ৪ হাজার ৬৯৪ হেক্টোর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার লক্ষমাত্রা ৩১ হাজার ৪৫০ মেট্রিক টন যা সরকারী খাদ্য গুদামের চাহিদার থেকেও দ্বিগুন। খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, খাদ্য পুরিদর্শক ওসি এল এস ডি শাহাজুল আলম, পি আই ও আব্দুল হান্নান প্রমুখ। বি নির্দেশ অনুযায়ী ধান মান-সম্মত না হওয়ার কারণে কর্মসূচির উদ্বোধন কালে দু’জন কৃষকের ধান ফেরত দেয়া হয় বলে জানাগেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।