শৈত্যপ্রবাহ ও বৃষ্টিতে গাজাবাসীর দুর্ভোগ চরমে

সাম্প্রতিক শৈত্যপ্রবাহ ও টানা বৃষ্টিপাতে গাজাবাসীর দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। গাজার বেশির ভাগ শরণার্থী শিবির পানিতে তলিয়ে গেছে; গৃহহীন মানুষ গুরুতর মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

নিকট প্রাচ্যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার মহাপরিচালক ফিলিপ লাজ্জারিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বর্তমানে গাজার আবহাওয়া ঠান্ডা ও সেঁতসেঁতে। বৃষ্টি ও শীত থেকে বাঁচতে সেখানে গৃহহীনদের জরুরি ভিত্তিতে আরও আশ্রয়সামগ্রী প্রয়োজন।

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় গত দুই বছরের নির্বিচার বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে—এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন তীব্র শীত ও বন্যার মধ্যে অত্যন্ত দুর্বল ও অপ্রতুল আশ্রয়ে বসবাস করছে।

জাতিসংঘের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবন ও আবাসিক ইউনিটের ৮০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল এখনো গাজায় তাঁবু ও মোবাইল হোমসহ জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে—যা সংকটাপন্ন মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।