খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংক সিংগাইর শাখার ক্ষুদ্রঋণ বিভাগে আগুন লেগে পুরো অংশ পুড়ে গেছে। এতে ব্যাংকের আসবাবপত্র, কম্পিউটার, এসি, ডেকোরেশনসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার শহিদ রফিক সড়কের দেওয়ান প্লাজায় অবস্থিত ইসলামী ব্যাংকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ব্যাংক সূত্রে জানান, রবিবার রাত আড়াইটার দিকে বিদ্যুতের শর্ক-সার্কিট থেকে হঠাৎ ব্যাংকের ক্ষুদ্র ঋণদান বিভাগে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের সিকিউরিটি গার্ড আগুন টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরই মধ্যে লেলিহান আগুনে ব্যাংকের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরে উপজেলা ফায়ার স্টেশনের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, বিদ্যুতের শর্ক-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।