শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সারোয়ার হোসেনের ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গুদামে থাকা বিভিন্ন কারখানার অব্যবহৃত পণ্য, বিভিন্ন ধরনের কাপড়সহ ঝুটপণ্য পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় নাকিব স্পিনিং মিলের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহমুদুল হাসান বলেন, ‘রাত ১২টার দিকে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট আগুন নেভাতে আসে। আগুনের তীব্রতা বাড়ায় রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজ শুরু করে। গুদামের সব ঝুট মালামাল পুড়ে গেছে। এ সময় গুদামের ভেতরে থাকা তিনটি গরুও মারা গেছে।’

ঝুট গুদামের মালিক এবং যুবদল নেতা সারোয়ার হোসেন জানান, ‘গুদামে প্রায় ১০০ টনের বেশি ঝুট পণ্য মজুদ ছিল। আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিত করা যায়নি। বিশাল শেডের পুরো অংশ ধ্বসে পড়েছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘রাত ১২টা ৫০ মিনিটে খবর পেয়ে চারটি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে কাপড়ের বিশাল স্তুপ ছিল। এখন পর্যন্ত কোনো লোক হারানো বা আহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।