ভেনিজুয়েলা চায় না মাচাদো নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিন

ভেনিজুয়েলার নোবেল বিজয়ী ও বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নরওয়েতে শান্তি পুরস্কার গ্রহণ করতে গেলে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল।

মাচাদো, যিনি ভেনিজুয়েলায় লুকিয়ে আছেন, ডিসেম্বরের ১০ তারিখের অনুষ্ঠানে অংশ নিতে ওসলো যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব এএফপিকে জানিয়েছেন, ভেনিজুয়েলার বাইরে থাকায় এবং তার বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি তদন্ত থাকার কারণে তাকে পলাতক হিসেবে গণ্য করা হবে। তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের কার্যকলাপ, ঘৃণা উদ্রেক, সন্ত্রাসবাদ’-এর অভিযোগ রয়েছে।

সাআব আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ানে সামরিক বাহিনী মোতায়েনকে সমর্থন করার কারণে মাচাদোর বিরুদ্ধে আরেকটি তদন্তও চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকবিরোধী অভিযান দেখিয়ে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এটি তার বামপন্থী সরকারের উৎখাতের জন্য বলে অভিহিত করেছেন।

নোবেলজয়ী মাচাদো এই সামরিক উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন, যা ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌকায় হামলায় অন্তত ৮৩ জনের মৃত্যুর ঘটনা ঘটিয়েছে। তিনি ওয়াশিংটনের দাবিকেও সমর্থন করেছেন যে মাদুরো একটি মাদকচক্রের প্রধান। কারাকাস এই নৌ-হামলায় নিহতদের ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

মাচাদো মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ভেনিজুয়েলা ‘এক নতুন যুগের দ্বারপ্রান্তে’। ট্রাম্পও বলেছেন, মাদুরোর দিন শেষ হয়ে এসেছে এবং তিনি ভেনিজুয়েলায় সিআইএর গোপন অভিযান অনুমোদন করেছেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।