ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত পিস্তলের মধ্যে লেখা রয়েছে ‘মেইড ইন ইন্ডিয়া’।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযানের সময় মাসুদ নামের একজন পালিয়ে যায়। ওই সময় তার বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘গত রবিবার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
খবরওয়ালা /এসএস



