কুষ্টিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্ষাবাড়ী চরপাড়া গ্রামে আম দেওয়ার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার সকাল ১০ দিকে উপজেলার আমলা ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার কুর্ষবাড়ী চরপাড়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মৃত: উজির মেম্বর। পুলিশ ও শিশুর পরিবার জানায়, শনিবার সকালে সুজন ওই শিশুকে আম দেওয়ার কথা বলে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যায়। শিশুটিকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গত শনিবার ওই শিশুর বাবা জাহিদ হোসেন বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-০২। এর আগে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি সুজন কে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।