মিরপুরে শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুল

fay 2 8 1 24 মিরপুরে শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুলমিরপুর প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন ভোটগ্রহণ শুরুর পর জেলার মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন তার প্রায় শতবর্ষী মা খদেজা বেগমকে সাথে নিয়ে ভোট দেন। সকাল ৮টার কিছুক্ষণ পরই মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে কামারুল আরেফিন গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হন। কামারুল আরেফিনের মা খদেজা বেগম জানান, ছেলেকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোট দিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে জিতে যাবে ইনশাআল্লাহ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।