পাঁচ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ দল। টানা তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে তারা শ্রীলঙ্কাকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

বুধবার চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাজমুল হুদা ফয়সাল দুটি গোল করেন। এছাড়া ইকরামুল ইসলাম, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি একটি করে গোল যোগ করেন।

ম্যাচের ২৪তম মিনিটে ইকরামুলের গোলে বাংলাদেশ লিড নেয়। পাঁচ মিনিট পর অপুর পাস থেকে নিখুঁত শটে ব্যবধান বাড়ান মানিক। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও বাংলাদেশ তাদের আক্রমণাত্মক খেলায় অবিচল থাকে। রিফাত কাজীর পাস থেকে ফয়সাল গোল করেন। যোগ করা সময়ে আবারও গোল করেন ফয়সাল, আর তার আগে দূরপাল্লার শটে গোল করেন বায়েজিদ। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

এই নিয়ে বাছাইপর্বে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে নিজেদের জাল অক্ষত রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে পরাজিত করেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।