ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় চলাচলের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সে এ বছর ভাঙ্গা মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নিহত সাহিদা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের শাহাদাত শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাহিদা রাস্তায় হাঁটছিলেন। সেই সময় ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে এক কলেজছাত্রী একটি বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং যান চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।