মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত বৃহৎ অভিযানে মোট ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস।

তিনি জানান, ভোর ৪টা থেকে একযোগে পাঁচটি বিশেষ অভিযান—অপস সেলেরা, অপস মারি, অপস সাপু, অপস বেলান্জা ও অপস পিন্টু পরিচালিত হয়। যেসব ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অবৈধ কর্মী রাখার তথ্য পাওয়া যায় সেখানে এই অভিযান চালানো হয়।

রবিবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে পরিচালক জানান, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক কারখানা, রেস্তোরাঁ, সৌন্দর্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ৯২ জনের মধ্যে রয়েছেন—ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও ৪ নারী, শ্রীলঙ্কার ৭ পুরুষ ও ২ নারী, মিয়ানমারের ১৯ পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ৮ পুরুষ, পাকিস্তানের ২ পুরুষ, চীনের ১ নারী এবং ফিলিপাইনের ১ নারী। এছাড়া আরও ১৫ জন পুরুষ ও ৫ জন নারীকে ধরা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

পরিচালক জানান, তারা কেউ বৈধ কর্মপরমিট ছাড়া কাজ করছিলেন, কেউ ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করেছেন। এসব অপরাধ ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩–এর লঙ্ঘন।

গ্রেপ্তার অভিবাসীদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।