দৌলতপুরে অবৈধ ভাবে মাটি ও বালি তোলার অপরাধে জেল জরিমানা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ভাবে ইট ভাঁটায় মাটি বিক্রি ও নদী থেকে বালি তোলার অপরাধে জেল জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (২৬ জুন)  রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনায়কুন্ডি এলাকায় মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে ওই এলাকার কালু হোসেনের ছেলে সুভ ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় পদ্মা নদী থেকে বালি তোলার অপরাধে ওই এলাকার আজিজুল হকের ছেলে লালন হোসেন (২০) কে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ইট ভাটায় মাটি বিক্রির অপরাধে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও পদ্মা নদী থেকে বালি তোলার অপরাধে অপর একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।