যুক্তরাজ্যে অভিযান, বাংলাদেশিসহ ৬০ ড্রাইভার ফেরত পাঠানো হচ্ছে

যুক্তরাজ্যে নভেম্বরের সাত দিনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৭১ জন ডেলিভারি ড্রাইভারকে আটক করেছে হোম অফিস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ১৬০ জন অবৈধভাবে কাজ করছিলেন। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি। নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হয়নি। এসবের মধ্যে ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযানটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ‘‘ডিগ ইকোনোমি’’–বিরোধী কঠোর অবস্থানের অংশ। অবৈধ কর্মী নিয়ন্ত্রণ ও ভুয়া নথির ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতেই এই অভিযান পরিচালিত হয়।

বর্ডার সিকিউরিটির মন্ত্রী অ্যালেক্স নরিস ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে সতর্ক করেন—অবৈধ কর্মী ব্যবহার বন্ধ না হলে কোম্পানিগুলোকেও শাস্তির মুখে পড়তে হবে। তিনি ডেলিভারি ড্রাইভারদের পরিচয় যাচাইয়ে ফেস রিকগনিশন সিস্টেম আরও কঠোর করার প্রস্তাব দেন।

অ্যালেক্স নরিস বলেন, “আপনি যদি ব্রিটেনে অবৈধভাবে কাজ করেন, আপনাকে গ্রেপ্তার ও ফেরত পাঠানো হবে।” আটক সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।