সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর কমিটির মধ্যে বিরোধ নতুন মাত্রায় পৌঁছেছে। জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের মধ্যে দ্বন্দ্ব এখন উন্মুক্ত গোপনীয়তা। এর আগে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে এই ঘোষণা দেন।

wEhj75C8eny4AAAAABJRU5ErkJggg== সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা

ফেসবুক পোস্টে বলা হয়েছে, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে জেলা আহ্বায়ক করা হয়, তার আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এক পক্ষ তাকে আওয়ামী দোসর আখ্যায়িত করে মাঠে নেমেছে।

মোতালেব হোসেন তার পোস্টে লিখেছেন, “সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছেন এই ইমরান ইমন। আমরা দেখেছি, ইমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ। বারবার অবগত করেও সারজিস আলম কোনো পদক্ষেপ নেননি।”

তিনি আরও বলেন, “এতে বোঝা যায় সারজিস আলম নিজেও এ ঘটনায় জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।”

মোতালেব হোসেন বলেন, “আমরা সারজিস আলমকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে পুরো এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন ফোন ধরেননি। সারজিস আলমের মোবাইলও বন্ধ ছিল।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।