খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
ফিফা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই, শনিবার রাতে ম্যাচ শুরুর সময় ও ভেন্যু সম্বলিত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশি দর্শকদের কথা বিবেচনায় রাখলে, এবারের সূচি বেশ মিশ্র। কিছু ম্যাচ গভীর রাতে হলেও, আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো জনপ্রিয় দলগুলোর বেশ কিছু ম্যাচ সকালে অনুষ্ঠিত হবে।
বিশ্লেষণ ও হাইলাইটস:
১. উদ্বোধন ও ফাইনাল: ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আসর শুরু হবে (বাংলাদেশ সময় রাত ১টা)। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত ১টা)।
২. আর্জেন্টিনার পথচলা: বর্তমান চ্যাম্পিয়নরা তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে যথাক্রমে সকাল ৭টা, রাত ১১টা এবং সকাল ৮টায়। অর্থাৎ তাদের সব ম্যাচই বাংলাদেশিদের জন্য সুবিধাজনক সময়ে।
৩. ব্রাজিলের চ্যালেঞ্জ: ব্রাজিলের দুটি ম্যাচ ভোর ৪টায় এবং একটি সকাল ৭টায়। তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে।
| তারিখ | গ্রুপ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ১১ জুন | A | মেক্সিকো – দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| ১২ জুন | A | দক্ষিণ কোরিয়া – উয়েফা প্লে-অফ ডি | গুয়াদালহারা | সকাল ৮টা |
| ১২ জুন | B | কানাডা – উয়েফা প্লে-অফ এ | টরন্টো | রাত ১টা |
| ১৩ জুন | B | কাতার – সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| ১৩ জুন | D | যুক্তরাষ্ট্র – প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | ভোর ৭টা |
| ১৩ জুন | D | অস্ট্রেলিয়া – উয়েফা প্লে-অফ সি | ভ্যাঙ্কুভার | সকাল ১০টা |
| ১৪ জুন | C | ব্রাজিল – মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| ১৪ জুন | C | হাইতি – স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| ১৪ জুন | E | জার্মানি – কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| ১৪ জুন | F | নেদারল্যান্ডস – জাপান | ডালাস | রাত ২টা |
| ১৫ জুন | E | আইভরিকোস্ট – ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| ১৫ জুন | F | উয়েফা প্লে-অফ বি – তিউনিসিয়া | মন্তেরেই | সকাল ৮টা |
| ১৫ জুন | H | স্পেন – কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| ১৫ জুন | G | বেলজিয়াম – মিসর | সিয়াটল | রাত ১টা |
| ১৬ জুন | I | ফ্রান্স – সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| ১৬ জুন | H | সৌদি আরব – উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| ১৬ জুন | G | ইরান – নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| ১৬ জুন | J | অস্ট্রিয়া – জর্ডান | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| ১৭ জুন | I | ফিফা প্লে-অফ ২ – নরওয়ে | বোস্টন | ভোর ৪টা |
| ১৭ জুন | J | আর্জেন্টিনা – আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| ১৭ জুন | K | পর্তুগাল – ফিফা প্লে-অফ ১ | হিউস্টন | রাত ১১টা |
| ১৭ জুন | L | ইংল্যান্ড – ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
| ১৮ জুন | L | ঘানা – পানামা | টরন্টো | ভোর ৫টা |
| ১৮ জুন | K | উজবেকিস্তান – কলম্বিয়া | মেক্সিকো সিটি | সকাল ৮টা |
| ১৮ জুন | A | উয়েফা প্লে-অফ ডি – দ. আফ্রিকা | আটলান্টা | রাত ১০টা |
| ১৮ জুন | B | সুইজারল্যান্ড – উয়েফা প্লে-অফ এ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ১৯ জুন | B | কানাডা – কাতার | ভ্যাঙ্কুভার | ভোর ৪টা |
| ১৯ জুন | A | মেক্সিকো – দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা | সকাল ৭টা |
| ১৯ জুন | D | উয়েফা প্লে-অফ সি – প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| ১৯ জুন | D | যুক্তরাষ্ট্র – অস্ট্রেলিয়া | সিয়াটল | রাত ১টা |
| ২০ জুন | C | স্কটল্যান্ড – মরক্কো | বোস্টন | ভোর ৪টা |
| ২০ জুন | C | ব্রাজিল – হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
| ২০ জুন | F | তিউনিসিয়া – জাপান | মন্তেরেই | সকাল ১০টা |
| ২০ জুন | F | নেদারল্যান্ডস – উয়েফা প্লে-অফ বি | হিউস্টন | রাত ১১টা |
| ২০ জুন | E | জার্মানি – আইভরিকোস্ট | টরন্টো | রাত ২টা |
| ২১ জুন | E | ইকুয়েডর – কুরাসাও | কানসাস সিটি | ভোর ৬টা |
| ২১ জুন | H | স্পেন – সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
| ২১ জুন | G | বেলজিয়াম – ইরান | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২২ জুন | I | ফ্রান্স – ফিফা প্লে-অফ ২ | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| ২২ জুন | H | উরুগুয়ে – কেপ ভার্দে | মায়ামি | ভোর ৪টা |
| ২২ জুন | G | নিউজিল্যান্ড – মিসর | ভ্যাঙ্কুভার | সকাল ৭টা |
| ২২ জুন | J | আর্জেন্টিনা – অস্ট্রিয়া | ডালাস | রাত ১১টা |
| ২৩ জুন | I | নরওয়ে – সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | সকাল ৬টা |
| ২৩ জুন | J | জর্ডান – আলজেরিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৯টা |
| ২৩ জুন | K | পর্তুগাল – উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
| ২৩ জুন | L | ইংল্যান্ড – ঘানা | বোস্টন | রাত ২টা |
| ২৪ জুন | L | পানামা – ক্রোয়েশিয়া | টরন্টো | ভোর ৫টা |
| ২৪ জুন | K | কলম্বিয়া – ফিফা প্লে-অফ ১ | গুয়াদালাহারা | সকাল ৮টা |
| ২৪ জুন | B | কানাডা – সুইজারল্যান্ড | ভ্যাঙ্কুভার | রাত ১টা |
| ২৪ জুন | B | উয়েফা প্লে-অফ এ – কাতার | সিয়াটল | রাত ১টা |
| ২৫ জুন | C | স্কটল্যান্ড – ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |
| ২৫ জুন | C | মরক্কো – হাইতি | আটলান্টা | ভোর ৪টা |
| ২৫ জুন | A | মেক্সিকো – উয়েফা প্লে-অফ ডি | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ২৫ জুন | A | দ. কোরিয়া – দ. আফ্রিকা | মন্তেরেই | সকাল ৭টা |
| ২৫ জুন | E | কুরাসাও – আইভরিকোস্ট | ফিলাডেলফিয়া | রাত ২টা |
| ২৫ জুন | E | ইকুয়েডর – জার্মানি | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২টা |
| ২৬ জুন | F | জাপান – উয়েফা প্লে-অফ বি | ডালাস | ভোর ৫টা |
| ২৬ জুন | F | তিউনিসিয়া – নেদারল্যান্ডস | কানসাস সিটি | ভোর ৫টা |
| ২৬ জুন | D | যুক্তরাষ্ট্র – উয়েফা প্লে-অফ সি | লস অ্যাঞ্জেলেস | সকাল ৮টা |
| ২৬ জুন | D | প্যারাগুয়ে – অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৮টা |
| ২৬ জুন | I | নরওয়ে – ফ্রান্স | বোস্টন | রাত ১টা |
| ২৬ জুন | I | সেনেগাল – ফিফা প্লে-অফ ২ | টরন্টো | রাত ১টা |
| ২৭ জুন | H | উরুগুয়ে – স্পেন | গুয়াদালাহারা | সকাল ৬টা |
| ২৭ জুন | H | কেপ ভার্দে – সৌদি আরব | হিউস্টন | সকাল ৬টা |
| ২৭ জুন | G | নিউজিল্যান্ড – বেলজিয়াম | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| ২৭ জুন | G | মিসর – ইরান | সিয়াটল | সকাল ৯টা |
| ২৭ জুন | L | পানামা – ইংল্যান্ড | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| ২৭ জুন | L | ক্রোয়েশিয়া – ঘানা | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| ২৮ জুন | K | কলম্বিয়া – পর্তুগাল | মায়ামি | ভোর ৫:৩০ |
| ২৮ জুন | K | ফিফা প্লে-অফ ১ – উজবেকিস্তান | আটলান্টা | ভোর ৫:৩০ |
| ২৮ জুন | J | জর্ডান – আর্জেন্টিনা | ডালাস | সকাল ৮টা |
| ২৮ জুন | J | আলজেরিয়া – অস্ট্রিয়া | কানসাস সিটি | সকাল ৮টা |
এবারের বিশ্বকাপে যুক্ত হয়েছে নতুন রাউন্ড ‘শেষ ৩২’।
| তারিখ | ম্যাচ নং | ফিক্সচার | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ২৮ জুন | ৭৩ | এ ২ – বি ২ | লস অ্যাঞ্জেলেস | রাত ৩টা |
| ২৯ জুন | ৭৬ | সি ১ – এফ | হিউস্টন | রাত ১১টা |
| ২৯ জুন | ৭৪ | ই ১ – ৩য় স্থান (A/B/C/D/F) | বোস্টন | রাত ২:৩০ |
| ৩০ জুন | ৭৫ | এফ ১ – সি ২ | মন্তেরেই | সকাল ৭টা |
| ৩০ জুন | ৭৮ | ই ২ – আই ২ | ডালাস | রাত ১১টা |
| ৩০ জুন | ৭৭ | আই ১ – ৩য় স্থান (C/D/F/G/H) | নিউইয়র্ক | রাত ৩টা |
| ১ জুলাই | ৭৯ | এ ১ – ৩য় স্থান (C/E/F/H/I) | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ১ জুলাই | ৮০ | এল ১ – ৩য় স্থান (E/F/H/I/J/K) | আটলান্টা | রাত ১০টা |
| ১ জুলাই | ৮২ | জি ১ – ৩য় স্থান (A/E/H/I/J) | সিয়াটল | রাত ২টা |
| ২ জুলাই | ৮১ | ডি ১ – ৩য় স্থান (B/E/F/I/J) | সান ফ্রান্সিসকো | সকাল ৬টা |
| ২ জুলাই | ৮৪ | এইচ ১ – জে ২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ৩ জুলাই | ৮৩ | কে ২ – এল ২ | টরন্টো | ভোর ৫টা |
| ৩ জুলাই | ৮৫ | বি ১ – ৩য় স্থান (E/F/G/I/J) | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| ৩ জুলাই | ৮৮ | ডি ২ – জি ২ | ডালাস | রাত ১২টা |
| ৪ জুলাই | ৮৬ | জে ১ – এইচ ২ | মায়ামি | ভোর ৪টা |
| ৪ জুলাই | ৮৭ | কে ১ – ৩য় স্থান (D/E/I/J/L) | কানসাস | সকাল ৭:৩০ |
তৃতীয় রাউন্ড (শেষ ১৬): ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে।
কোয়ার্টার ফাইনাল: ৯ জুলাই থেকে ১২ জুলাই।
সেমিফাইনাল: ১৪ ও ১৫ জুলাই।
ফাইনাল: ১৯ জুলাই।
| পর্ব | তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| সেমিফাইনাল ১ | ১৪ জুলাই | কোয়ার্টার বিজয়ী ১ – ২ | ডালাস | রাত ১টা |
| সেমিফাইনাল ২ | ১৫ জুলাই | কোয়ার্টার বিজয়ী ৩ – ৪ | আটলান্টা | রাত ১টা |
| ৩য় স্থান | ১৮ জুলাই | সেমিফাইনালের দুই পরাজিত দল | মায়ামি | রাত ৩টা |
| ফাইনাল | ১৯ জুলাই | বিশ্বকাপ ফাইনাল | নিউইয়র্ক | রাত ১টা |