অতিরিক্ত শীতে নাটোরে রেললাইনে ফাটল

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩ নম্বর পিলারের কাছে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত শীতের কারণে রেললাইনে এ ফাটল সৃষ্টি হয়েছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলের আগেই ফাটলটি মেরামতের কাজ শেষ করা হয়। এর আগে সোমবার ভোরে স্থানীয়রা ফাটলটি দেখতে পেয়ে রেল কর্তৃপক্ষকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ভোরে ফাটলটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। ফাটলের ওপর দিয়েই ট্রেন চলাচল করলেও দুপুরের দিকে মেরামতের কাজ শুরু করা হয়।

মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর সান্তাহার স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

তিনি আরও জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায়ই রেললাইনে এমন ফাটল দেখা যায়। এতে সাধারণত ট্রেন চলাচলে বড় কোনো সমস্যা হয় না।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন বলেন, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত মেরামত শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে মেরামত কাজ শেষ হয়। কাজ চলাকালীন ওই লাইনে সতর্কভাবে ট্রেন ধীরগতিতে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।