ব্রাজিলের ‘আসল রূপ’ দেখলো প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক ॥ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিলো ব্রাজিল। অবশেষে, দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের আসল রূপ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

গতকাল শনিবার (২৯ জুন) ‘ডি’ গ্র“পে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে। যুক্তরাষ্ট্রের আলিগান্ট স্টেডিয়ামে শুরুতেদুই দল লড়াই করলো সমান ভাবে। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না। ৩০ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। তবে টা কাজে লাগাতে পারেননি ব্রাজিলের পাকেতা। তবে ৪ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকেতার যোগান দেয়া বলে বক্সের মাজ থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। যার ধারাবাহিকতায় ৪৩ মিনিটে সাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।  

প্রথমার্ধের যোগ করা সময়ে বাকবিতন্ডায় জড়িয়ে দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন দুই দলের দুই ফুটবলার ওয়েন্ডেল (ব্রাজিল) এবং বলবিনা ( প্যারাগুয়ে)। খেলা শুরু হতেই দলের ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের ফুটবলার ওমর আলদেরেতের ভুলে গোলে হজম করতে হয় তার দলকে। নিজের ভুল মেনে নিয়ে জিভে কামড় দিয়ে হাত তুলে ক্ষমা চেয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ৪৮ মিনিটে সতীর্থের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট শটে বটম কর্নারে জাল কাপান আলদেরেতে (৩-১)।  দ্বিতীয়ার্ধে ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে আক্রমণ করে আগাতে চাইছিল প্যারাগুয়ে। বার বারই দূরপাল্লার শটে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন তারা। তবে ৬৩ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। আবার আর গোল করতে ভুল করেননি পাকেতা। ৬৩ মিনিটে ম্যাথিয়াস ভিলাসন্তির বক্সের ভেতর হ্যান্ডবল হলে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল। প্রথমবার গোল করতে না পারলেও এইবার প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন পাকেতা (৪-১)। ৮৭ মিনিটে প্যারাগুয়ে ব্রাজিলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।  এই জয়ে ডি গ্র“পে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আছে কলম্বিয়া। দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলো প্যারাগুয়ে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।