কুষ্টিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ছওয়াবের উদ্দ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কুষ্টিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিজানুর রহমান। মাই অরফ্যান প্রজেক্ট ২০২৪ এর মাধ্যমে মোট ১০১জন এতিম শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল, ৩ বস্তা করে চাউল, শিক্ষা সামগ্রী, তেল ও ডাউলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন এসময় ছওয়াব এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ আফতাবুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারসহ সূধিজনরা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এতিম শিক্ষার্থীরা জানান, আমাদের অনেকের বাবা, মা নেই আবার অনেকেরই কেউ নেই। ছওয়াবের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি, তা না হলে আমাদের আর লেখাপড়া হতো না এবং আমাদের মাঝে অনেকের থাকার ব্যবস্থাও নেই, ছওয়াবের মাধ্যমে আমাদের প্রায় ১০ জনের থাকার ব্যবস্থা করে দিয়েছে। ছওয়াব এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ আফতাবুজ্জামান আশ্বাস দিয়েছেন আমরা যতকাল লেখাপড়া করব ততকাল আমাদের খরচ বহন করবেন। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক সাংবাদিকবৃন্দরা।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।