শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে : অধ্যাপক শহিদুল ইসলাম 

ভেড়ামারা প্রতিনিধি ॥ শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে : অধ্যাপক শহিদুল ইসলাম । খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র  হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভেড়ামারায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (১৮ আগস্ট) বিকেলে ৪ টার সময় ভেড়ামারা বাস স্ট্যান্ডে ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, ওর বিএনপি সহ অঙ্গ সংগঠন  সমূহের আয়োজিত খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র  হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভেড়ামারায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া- ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সভাপতি। প্রধান অতিথি অধ্যাপক  শহিদুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবে স্বৈরাচার খুনি শেখ হাসিনার অবস্থা দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেন তার মতো অরাজকতা আমরা না করি।

শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে : অধ্যাপক শহিদুল ইসলাম 

শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে : অধ্যাপক শহিদুল ইসলাম

ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে পাশের রাষ্ট্র ভারতে গিয়েছে। সেখানে বসে এই বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার  জন্য আবার  ষড়যন্ত্র করছে। তাই সকল গণতান্ত্রিক  রাজনৈতিক দল গুলোকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, খুনি শেখ হাসিনার বিচার এখন ১৮ কোটি মানুষের প্রানের দাবি।  

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির  সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ সভাপতি ভেড়ামারা পৌর বিএনপি। রহমত আলী রাব্বান সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, আরো বক্তব্য রাখেন আবু মোহাম্মদ নুরু উদ্দিন (নুরু ভিপি), ভেড়ামারা রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক শামিম রেজা, আমিনুল রহমান, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা যুগ্ন সাধারণ সম্পাদক,

আসলাম উদ্দিন সাবেক অধ্যক্ষ বিজেএম কলেজ, আনোয়ার আজিম বাবু, শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুলতান, শাহিন হাসান সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি, সাইফুল ইসলাম রোকন, জাহিদুর রহমান রন্জু, উপজেলা প্রচার সম্পাদক, সোহেল রানা সদস্য বাহিরচর ইউনিয়ন পরিষদ, যুবদল নেতা মোশারফ হোসেন, মনিরুজ্জামান রুবেল, নজরুল হক সুমন, মজিবুর রহমান বাবু মন্ডল, ছাত্রদল নেতা রানা, শোভন আহমেদ, প্রত্যাশা, সুমন। সহ বিএনপি, যুবদল ছাত্রদলের নেতাকমীরা উপস্থিত  ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসে এক সময বাস স্ট্যান্ড সহ বিভিন্ন রাস্তার অলিগলি হাজার হাজার নেতাকর্মীরা মুখরিত করে তোলে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।