কুষ্টিয়ায় ট্যাপে*ন্টাড*ল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মডেল থানার পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী সঞ্জয় কর্মকার (২৪) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া পৌরসভার আমলাপাড়া (বড় বাজার) এলাকার এছাড়াও অপর মাদক ব্যবসায়ী শ্রী নারায়ন কর্মকার ও সন্ধ্যা রানী কর্মকার’র ছেলে।

এছাড়াও অপর মাদক ব্যবসায়ী একই এলাকার মৃত মানিক মন্ডলের স্ত্রী মোছাঃ কাঞ্চন বেগম (৫০) পালাতক আছে বলে মডেল থানা সূত্রে জানানো হয়েছে। জানা যায়, কুষ্টিয়া পৌরসভার মিলপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (১২ জুলাই) কুষ্টিয়া পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী শ্রী সঞ্জয় কর্মকারকে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।

অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোছাঃ কাঞ্চন বেগম ৬৫ (পয়ষট্টি) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানা সুত্রে জানানো হয়েছে গ্রেফতারকৃত শ্রী সঞ্জয় কর্মকার ও পলাতক মোছাঃ কাঞ্চন বেগমের বিরুদ্ধে গতকাল শুক্রবার ১৯৮০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ২৯(ক)/৪৭ সনণিতে মামলা দায়ের করা হয়েছে। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোদী অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।