কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো’আ মাহফিল 

নিজ সংবাদ ॥ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (২৪ জুন) দুপুর দুইটায় কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাদার অব ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য এ্যাড. আব্দুল আজিজ মিলন, এ্যাড. মাহাতাব উদ্দীন, এ্যাড. শাতিল মাহমুদ,  এ্যাড. হাসিনা মাহমুদা সিদ্দিকা, এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. বুলবুল আহমেদ লিটন, এ্যাড. কাজল রেখা, এ্যাড. হাফিজুর রহমান হীরা, এ্যাড. আরিফুজ্জামান লিফটন, এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল জুয়েল, এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. মাহফুজুর রহমান, এ্যাড. বদিউজ্জামান, এ্যাড. মাহফুজউল্লাহ, এ্যাড. ইকবাল খান, এ্যাড. হুমায়ূন, এ্যাড. সিমা প্রমূখ।

এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।