কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল রবিবার (১৪ জুলাই) দুপুরে তেবাড়িয়া হাজী আলিমদ্দি ওয়াকফ এষ্টেট উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্বাবধানে দোয়া অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ সভাপতি মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য শাহিন বিশ্বাস, সমাজকর্মী মো. চঞ্চল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানা এবং উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারী ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।