মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বাতিল করা হয়েছে। নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, এর আগে, ২০১৬ সালে আব্দুল হককে সভাপতি এবং রহমত আলী রব্বানকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।