খোকসায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মিলন,  খোকসা প্রতিনিধি ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে খোকসায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফেরাত কামনা করে, অনুষ্ঠানের সূচনা শুরু করেন।

খোকসায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

খোকসায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সেই সাথে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এই গণসমাবেশের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার উপদেষ্টা, রিয়াদ মহানগর সৌদি আরব সহ-সভাপতি, আলহাজ্ব আনোয়ার খান। প্রধান মেহমান ঢাকা কেন্দ্রীয় কমিটি সভাপতি নুরুল বাশার আজিজী । প্রধান বক্তা ইসলামী  আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জি, এম তাওহীদ আনোয়ার।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

খোকসা থানার পৌর সভাপতি নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম, কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক তাওসিন তাকসিন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অঙ্গ সংগঠনের নেতা বর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু  উপস্থিত ছিলেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।