খোকসা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শন পৌর প্রশাসকের

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন পৌর প্রশাসক রেশমা খাতুন। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরবাজার ও পৌর ২নং ওয়ার্ডের পানিবন্দী বাড়িঘর পরিদর্শন করেন। পরিদর্শককালে, বিকল্প উপায় হিসেবে পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও পৌর বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এলাকাবাসীরা জানান এই প্রথম দেখলাম একজন পৌর প্রশাসক এসে আমাদের এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে পৌর প্রশাসক রেশমা খাতুন জানান, পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে আমি বদ্ধ পরিকর। জনস্বার্থে পৌরসভার এমন কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।

Tags :

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।