দৌলতপুরে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র নিহত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রাব্বির হোসেন (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। এর আগে গত ৩০ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় পিকনিক নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

দৌলতপুরে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র নিহত

দৌলতপুরে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র নিহত

এতে রাব্বি আহত হলে তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। নিহত রাব্বির উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তর পাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, ৩০ আগস্ট রাতে নিজ এলাকাতে পিকনিক করছিলো সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য বাদশা ও রেজাউল চৌধুরীর সমর্থক দুইটি গ্রুপ।

পরে তাদের ভিতর একটা উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় রাব্বির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। এঘটনার পরের দিন থানায় হামলার অভিযোগ এনে ৭ জনের নামে মামলা করে রাব্বিরের পরিবারের সদস্যরা। পরে গত শুক্রবার রাতে রাব্বিরের মৃত্যু হয়।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পিকনিককে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য বাদশা ও রেজাউল চৌধুরীর সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে রাব্বি আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহীতে নেওয়া হয়। এ ঘটনায় হামলার অভিযোগে একটি মামলা হয়েছিল তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছেলেটি শুক্রবারে মারা গেছে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।