দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নাজমুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পাবনা নৌ পুলিশ। গতকাল শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় । ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, পদ্মা নদী মাঝখান থেকে অজ্ঞাত ওই পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগের মরদেহ। এসময় তিনি আরো বলেন, আমরা এখনও লাশের পরিচয় পাইনি। লাশের পরনে কালো ট্রি শার্ট ও চেক লুঙ্গি ছিলো, লাশের গায়ে পচন ধরেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।