কুমারখালীতে সরকারি কলেজের অধ্যক্ষের বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক অধ্যক্ষের বাড়িতে দরজার ছিটকানি ও আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনদুপুরে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকার অধ্যক্ষ শিশির কুমার রায়ের বাড়িতে ঘটে এ ঘটনা। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও।

কুমারখালীতে সরকারি কলেজের অধ্যক্ষের বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

কুমারখালীতে সরকারি কলেজের অধ্যক্ষের বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা বাড়ির বারান্দা ও ঘরের দুইটি দরজার ছিটকানি ভাঙা। দুই কক্ষের দুইটি আলমারির ড্রয়ার ভাঙা। সেগুলো পড়ে আছে বিছানার ওপর। জামাকাপড়, আসবাবপত্র গুলো অগোছালো। এসময় অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকি। আমরা সকাল সাড়ে ১১ টার দিকে এক স্বজনের মরদেহ দেখতে পাশের উপজেলা খোকসাতে গিয়েছিলাম। দুপুর ২ টা ৫ মিনিটের দিকে বাড়ি ফিরে দেখি দুইটা দরজার ছিটকানি ভাঙা।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

দুই আলমারির ড্রয়ার ভাঙা। ঘর অগোছালো। ড্রয়ারে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার গুলো নেই। সব শেষ। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এসেছিল। আমি থানায় মামলা করব। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে পরে জানানো যাবে। কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. গোলাম মওলা বলেন, ফাঁড়ি থেকে ঘটনাস্থলের দুরত্ব প্রায় আধাঁ কিলোমিটার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে চুরির ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারবেন বলে জানান তিনি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।