খোকসায় মটর শ্রমিকের নতুন শাখা অফিস উদ্বোধন

মিলন, খোকসা ॥ কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ শ্রমিক ইউনিয়নের এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) সকালে খোকসা বাসস্ট্যান্ডে জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭২) এর নেতা কর্মিদের উপস্থিতিতে এই শাখা অফিস উদ্বোধন করা হয়। উল্লেখ্য, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭২) এর শ্রমিক শাখার কার্যক্রম ১৯৯৫ সালের দিকে শুরু হলে ২০০৫ সালে তা বন্ধ হয়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইশারত হোসেন,

খোকসায় মটর শ্রমিকের নতুন শাখা অফিস উদ্বোধন

খোকসায় মটর শ্রমিকের নতুন শাখা অফিস উদ্বোধন

যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তোতা, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম ও কার্যকরী সভাপতি আবদুল হামিদ মুকুল। এছাড়াও স্থানীয় নেতা কর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. পোকন বিশ্বাস, মো. নজরুল ইসলাম, ড্রাইভার শিমুল আহমেদ, সুপারভাইজার মো. বাবুল হোসেন, পদ্মা গড়াই বাসের কাউন্টার মাস্টার মিরাজ বিশ্বাস, এস বি সুপার ডিলাক্স এর কাউন্টার মাস্টার শেখ মিলন এবং লোকমান মন্ডল সহ খোকসা মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতা কর্মিরা। এদিকে প্রায় ১৯ বছর পর বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন হওয়ায় নতুন ভাবে উজ্জীবিত হয়েছে খোকসার বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক এবং কর্মচারীরা।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।