মিরপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ কৃষকের মৃত্যু 

হাদিউজ্জামান ॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় আবদুল হালিম বিশ্বাস  (৬০) নামে এক বৃদ্ধ কৃষককের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজিবি সেক্টর সংলগ্ন হঠাৎ পাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক আবদুল হালিম বিশ্বাস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া বৈদ্যনাথপুর এলাকার মৃত এলাহি বিশ্বাসের ছেলে। পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

মিরপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ কৃষকের মৃত্যু 

মিরপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ কৃষকের মৃত্যু

নিহত বৃদ্ধ আবদুল হালিম বিশ্বাসের ছেলে সুমন জানান, আমার বাবা একজন দিনমজুর কৃষক। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৃষি কাজ করে বেড়ান। গত দুই তিন দিন আগে উনি কৃষি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গতকাল শনিবার হঠাৎ পুলিশ বাড়িতে খবর দেয় ট্রেনের ধাক্কায় তার বাবার মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ সদস্য আবুল হোসেন বলেন, বৃদ্ধ আবদুল হালিম খুলনা হতে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থান পড়ে যায়।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। নিহত বৃদ্ধের পরনে লুঙ্গি এবং কালো পাঞ্জাবি রয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর।

আরও দেখুনঃ

Tags :

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।