হযরত মুহাম্মদ (সাঃ)কে কটূক্তির প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশিক ইসলাম ॥ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপি নেতার নিতেশ রনি সমর্থন দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৫ টার সময় মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে আগত মুসল্লিরা মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি আল্লার দর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও নিতেশ রনি কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি ফারুক হোসেন, হাফেজ মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব গোলাম মুস্তাকিম, প্রফেসর মাহবুব লস্কর, হেফাজত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আশরাফ আলী, মাওলানা মুফতি ও মহাদ্দিস নুরুজ্জামানসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দ্রুত ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও নিতেশ রনি বিশ্বের মুসলমানের কাছে হাতজোড় করে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরও বলেন, কেবল বাংলাদেশ নয় বরং বিভিন্ন মুসলিম দেশ থেকেও ভারতের এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা, রাষ্ট্র ও সংগঠন ভারত সরকারের কাছে এ বিষয়ে নিন্দা প্রস্তাব পেশ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমরা এই ধরনের কটূক্তি বন্ধের জন্য কড়া আইন প্রণয়নের দাবি জানাচ্ছি এবং  ভারত সরকারের কাছে ব্যাপারে সুবিচারের জন্য আহ্বান জানান।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।