নাজমুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সানজিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। সে মহিষকুন্ডি ডাকপাড়া এলাকার রেজাউল ডাকের ছেলে।স্থানীয়রা জানায়, হাতিশালা মোড়ের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হোন সানজিদ। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



