ভেড়ামারার কাজিহাটায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর উপর হামলার অভিযোগ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশীর উপর হামলায় শিশুসহ ২জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ধরমপুর  ইউনিয়নের কাজীহাটা গোরস্থান পাড়ার রাকিবুল হাসানের স্ত্রী মেরিনা খাতুন (৩৫) ও শিশু কন্য রিয়া খাতুন (১০)। এ ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ভেড়ামারা থানা ও গৃহবধূ’র লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার (৬ নভেম্বর) দুপুরে ধরমপুর ইউনিয়নের কাজীহাটার গোরস্থান পাড়ার হাসান ছেলে মাসুদ রানা (৩৫), মাসুদ রানার স্ত্রী চম্পা খাতুন (৩০),

হাসিবুলের স্ত্রী বিপাশা খাতুন (৩০) ও মৃত গফুর প্রামানিকের ছেলে ভাষাসহ (৪৫) অজ্ঞাতরা তুচ্ছ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে শিশুসহ ২জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ধরমপুর  ইউনিয়নের কাজীহাটার গোরস্থান পাড়ার রাকিবুল হাসানের স্ত্রী মেরিনা খাতুন ও শিশু কন্য রিয়া খাতুন। এলাকাবাসী আহতদের কে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ৪ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।