মিরপুর পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরের তালবাড়িয়ায় মাদক বিক্রির সময় ১৯৭ বোতল ফেনসিডিল সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ ডিসেম্বর ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন চারুলিয়া এলাকার হাসান মালিথার স্ত্রী মোসাঃ রবিনা খাতুন (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীও ফোর্স চারুলিয়া এলাকায় হাসান মালিথার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ রুবিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করে।

এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে রুবিনা খাতুনের স্বামী মাদক ব্যবসায়ী হাসান মালিথা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, আসামির বাড়িতে মাদক বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকসহ নারী আসামীকে হাতেনাতে গ্রেফতার করি। এ সময় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় মিরপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মিরপুর থানা এলাকায় পুলিশি টহল, ওয়ারেন্ট তামিল সহ সকল প্রকার অপরাধ নির্মূলে পুলিশে অভিযান জোরদার করা হয়েছে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।