কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

নিজ সংবাদ ॥ নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অর্থ বিভাগের সাবেক উপসচিব মো. তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এর আগে, তৌফিকুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কবে নাগাদ শামীম আরা রিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এই বিষয়ে কথা হলে কুষ্টিয়ার সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, আমি একটু আগে অর্ডারটা পেলাম। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।