মিরপুরে ভ্রাম্যমান আদালতে তিন জনের কারাদণ্ড 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইনে ৩ জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন উপজেলার তালবাড়িয়া গ্রামের জালা মন্ডলের পুত্র সাঈদ মন্ডল (৪২), ওমর মোল্লার ছেলে আব্দুল মোল্লা (৩৮) ও বিল্লাল সর্দ্দারের পুত্র রায়হান সর্দ্দার (৩৮)। তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদণ্ড বা জরিমানার জন্য কয়েদের পরোয়ানা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নৌ পুলিশের উপ-পরিদর্শক আকিবুল ইসলামের নেতৃত্বে তালবাড়িয়া ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে সোপর্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তাদেরকে এ কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।