খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে একটি বিশাল আকৃতির কুমির। যার লম্বায় সাইজ ১০ ফিট। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে শরিফুল নামের এক জেলের মাছ ধরার জালে উঠে এসেছে একটি কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এসময় হাজার হাজার উৎসুক জনতা কুমিরটিকে একনজর দেখতে ভিড় জমায়। পরে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে। জেলে শরিফুল ইসলাম বলেন, আমি সহ আমরা ৭/৮ জন প্রতি দিনের মত নদীতে মাছ ধরতে যায়। দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। জাল টানার পর প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির কুমির।
আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রাশিদুর রহমান লালন জানান, দুপুর ১ টার দিকে খবর আসে তালবাড়িয়া ঘাটে জেলেদের জালে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। আমরা ছুটে গিয়ে দেখি জেলেদের জালে ধরা পড়েছে একটি বড় কুমির। পরে কুমিরটিকে উপরে তুলে নিয়ে জাল কেটে বের করে স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, বেশ কিছুদিন আগে থেকে পদ্মা এবং গড়াই নদীতে কয়েকটি কুমির দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা মুরগি হাঁস এবং ছাগল দিয়ে রাখি নদীতে। অমিতকে কয়েকবার দেখা গেলেও হাজারো মানুষের ভিড়ের কারণে কুমিরকে রেসকিউ করা যায়নি। আজ (গতকাল) দুপুর দেড়াটার দিকে জানতে পারি,তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে একটি কুমির ধরা পড়ে।
সাংবাদিক ভিত্তিতে আমরা বিবিসিএফ টিম এবং বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। সেখানে জেলেদের জাল কেটে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে কোন বিভাগের কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে কুমিরটিকে অবমুক্ত করা হবে। সামজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জগতি) মোঃ আতিয়ার রহমান জানান, এটি মিঠা পানির একটি কুমির। এটি লম্বায় ১০ ফুট হতে পারে। কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। পরবর্তীতে উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করব। শেষ খবর পাওয়া পর্যন্ত কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলের জালে আটকে পড়া কুমিরটিকে অবমুক্ত করেছে কুষ্টিয়া বন বিভাগ। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় পদ্মা নদীর গভীর পানিতে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা কয়শ্যপী বিকাশ চন্দ্র। তিনি জানান,কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। কুমিরের বাসযোগ্য স্থান মিঠা পানি। সেখানে ছেড়ে দেয়া হয়েছে। নদী তীরবর্তী মানুষদের সতর্কতা করার লক্ষ্য মাইকিং সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, নদীর তীরবর্তী এলাকায় সচেতনতা মাইকিং করে প্রচারণা চালানো হবে। এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে কথা বলব।
মন্তব্য