কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁ*জা*সহ গ্রেফতার ১

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ টাকা, ১টি মোবাইল ও ১টি সিম সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত শ্যামল ইসলাম (২৫) দৌলতপুর থানার বাগুয়ান কান্দিপাড়া গ্রামের তোজাম বিশ্বাস এর পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা ১৫ মিনিটের সময় ‘‘কুষ্টিয়ার ভেড়ামারা শহরের পুরাতন উদ্দিপন মোড়ের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ ২শত টাকা, ১টি মোবাইল এবং ১টি সিম, সহ শ্যামল ইসলাম (২৫) কে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।  পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।