কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বােধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মিজানুর রহমান, কুষ্টিয়া সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মহসিন উদ্দীন, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সদর উপজলা সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তফা মাহমুদ, চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া পারভীনসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাত নতুন বছরের নতুন বই তুলে দেন। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।