কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি (রবিবার) সন্ধা সাড়ে ৬টার  সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পশ্চিম রানাখড়িয়া গ্রামে আসামি আসাদুলের বাড়ির সামনে মাংস বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি চলাকালীন সময় আসামিগণ কর্তৃক দেশীয় অস্ত্রের আঘাতে মিরপুর থানার পশ্চিম রানাঘড়িয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে আল আমিন (২৫) মারাক্তক জখমপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪  ধারায় একটি হত্যা মামলা দায়ের হয়।

ঘটনার পর থেকে মামলার এজাহার নামীয় আসামিরা গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আসামিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশের পাশাপাশি অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম এর দিক নির্দেশনায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল বুধবার (১৫ জানুয়ারি) কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসা থানা এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে উক্ত মামলার অন্যতম  এজাহার নামীয় আসামি মরিপুর থানার পশ্চিম রানাখড়িয়া গ্রামেরমৃত ইয়ার আলীর ছেলে মোঃ আশাদুল ইসলাম (৫০), আশাদুল ইসলামের ছেলে মোঃ আকুল (২০) এবং মোঃ আকাশ(২২) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।