মিরপুরে জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যার প্রতিবাদে সমাবেশ 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে জামায়াত।  গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার আমলা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামী।  উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির খন্দকার রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলার সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস মেম্বার,

উপজেলা নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা দেশে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছে। ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকনকে হত্যা করেছে। এবং আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় অন্যান্য বক্তারাও সন্ত্রাসী নাসির ও তার গ্যাং এর শাস্তির দাবি করেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।